রংপুর ৩ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামুর পক্ষে ২৫ নং ওয়ার্ডে ডনের নির্বাচনী প্রচারনা
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুকে বিজয়ী করার লক্ষ্যে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন এর নেতৃত্বে নগরীর ২৫ নং ওয়ার্ডে গণ সংযোগ, লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নগরীর ২৫ নং ওয়ার্ডের আরসিসিআই মোড় থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু হয়। পরে রোকেয়া কলেজ স্বরণী, নবীনগর,খেড়বাড়ী, শিক্ষাঙ্গন স্কুলপাড়া, বোতলাপাড়া ক্লাব মোড়ে গিয়ে শেষ হয়।
এসময়, উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সদস্য,২৫ নং ওয়ার্ড সভাপতি ও সাংবাদিক নেতা আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, রংপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, মহিলা টিম কো-অর্ডিনেটর, সাবেক কাউন্সিলর ওমহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম, ২৫ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির পারভেজ সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, পুর্ব শালবন জামে মসজিদের সাবেক সভাপতি শাহ মো: ফজলুল করিম, নবীনগর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব এনামুল হক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক লিটন, বিএনপি নেতা হারুন অর রশিদ, তাবলীগ জামাতের আমীর আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, সহ ২৫ নং ওয়ার্ড বিএনপি ও অংগ-সহযোগী সংগঠেনের নেতা-কর্মীরা।
এ সময় সাধারন ভোটার বৃন্দ হাতনেড়ে ধানের শীষের প্রতীকের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। তারা আগামী ১২ ফেব্রুয়ারীর সাধারন নির্বাচনে রংপুর সদর ৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সামসুজ্জামান সামু কে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে প্রতিশ্রুতি দেন।