২ বৈশাখ, ১৪৩৩ - ১৫ এপ্রিল, ২০২৬ - 15 April, 2026

আমার বাবাকে ভোট দিলে সুখে দুঃখে তিনি আপনাদের ছেড়ে যাবেন না-ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনী

2 months ago
100


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের জেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনী বলেন, আমার বাবা সারাজীবন কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ীর মানুষের পাশে থেকেছেন। সুখে দুঃখে তিনি আপনাদের ছেড়ে যাননি। নিরলস ভাবে মানুষের জীবন-মন উন্নয়নের জন্য কাজ করে গেছেন।

ধানের শীষ বিজয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে কুড়িগ্রামের নদী ভাংগন, রাস্তা ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি এবং চরাঞ্চলের ব্যাপক  উন্নয়ন করা হবে। রোববার বিকেলে কুড়িগ্রাম শহরে ধানের শীষের এক বিশাল  মিছিল শেষে সমাবেশে  এসব কথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সভাপতি মাসুদ রানা বাবু, সুলতান আহমেদ, রিপন, মনি, বাধন, সোহেল, মারুফ, চান্দ, শামিম, লাভলু ও আছমা ও রত্না প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth