২ বৈশাখ, ১৪৩৩ - ১৬ এপ্রিল, ২০২৬ - 16 April, 2026

পীরগঞ্জে শত শত পূণ্যার্থীর অংশগ্রহণে গঙ্গা স্নান

4 hours ago
23


পীরগঞ্জ প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে উপজেলার কোষারানীগঞ্জ শ্মশান কালি পূজা ও নববর্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গন নদীর সতীর ঘাটে দিনব্যাপী এ গঙ্গা স্নান হয়। পাপ মুক্তি ও পূণ্য লাভের আশায় ভোর থেকে শত শত পূণ্যার্থী টাঙ্গন নদীতে পবিত্র স্নানে অংশ গ্রহণ করেন।

পূণ্যার্থীরা জানান, অন্য যে কোনো স্নানের চেয়ে এ স্নান হাজার হাজার গুণ পূণ্য বলে বিভিন্ন জেলা থেকে গঙ্গা স্নান করতে আছেন পূণ্যার্থী। এছাড়াও পূণ্যস্নানের পরে আয়োজন করা হয় মেলা, কালী পূজাসহ প্রায় ৭ ধরনের পূজা ও লীলাকীর্তন। এ উপলক্ষে টাঙ্গন নদীর সতীর ঘাটে দূরদূরান্ত থেকে এসে জড়ো হয় সাধু সন্যাসীরা।

এ বিষয়ে কোষারানীগঞ্জ সতির ঘাট শ্মশান কমিটির সভাপতি তপন কুমার বলেন, চৈত্র সংক্রান্তিতে হিন্দু সম্প্রদায়ের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই   গঙ্গা স্নান গঙ্গ হয়। পাপ মুক্তি ও পূণ্য লাভের আশায় শত শত পূণ্যার্থী এই পবিত্র স্নানে অংশ নেয়। এছাড়াও তর্পন, অন্নপূর্ণা পূজা, শিব পূজা, কালী পূজা, রামলীলাসহ প্রায় ৭ ধরনের পূজা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth