২ চৈত্র, ১৪৩২ - ১৬ মার্চ, ২০২৬ - 16 March, 2026

গঙ্গাচড়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

2 hours ago
165


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

রবিবার (১৫ মার্চ) বিকেলে গঙ্গাচড়া  সরকারি কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া  উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ সরকার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব  আলী।

অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মোকাররম হোসেন সুজন, বিএনপি নেতা ইমদাদুল হক ভরসা, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু,

স্টেডফাস্ট  কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা কে এম রিদওয়ানুল বারী জিয়ন। এছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে নিয়ে ইফতার করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এ সময় গঙ্গাচড়া উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth