৯ ভাদ্র, ১৪৩৩ - ২৪ আগস্ট, ২০২৬ - 24 August, 2026

পীরগঞ্জে ইউএনও কে বিদায় সংবর্ধনা

281
2026-02-23 03:56:37

news-picture

পীরগঞ্জ প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাছবীর হোসেনকে (বদলি জনিত) বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার বিকেলে পীরগঞ্জ অফিসার্স ক্লাব এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিক ভাবে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এন, এম, ইশফাকুল কবীর এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: রনজিৎ চন্দ্র সিংহ, পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায়, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের আহবায়ক হাফিজুর রহমান সহ আরো অনেকে। এসময় সরকারি কর্মর্কতা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছবীর হোসেনকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়