১৩ ফাল্গুন, ১৪৩২ - ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ - 26 February, 2026

সুন্দরগঞ্জে সারা বছর বাজার মনিটরিং চান ক্রেতাগণ

3 hours ago
20


সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ   

পবিত্র মাহে রমজানসহ বিশেষ বিশেষ সময়ে বাজার মনিটনিং করেন ভোক্তা অধিকার, পরিবেশ অধিদপ্তর এবং নিবার্হী ম্যাজিষ্ট্রেট। সারা বছর ব্যবসায়ীগণ ব্যাপক অনিয়ম করেন থাকেন। সে দিকে প্রশাসনের নজর খুবেই কম। সে কারণে সারা বছর বাজার মনিটরিং করার জোর দাবি জানান সাধারণ ক্রেতাগণ।

         বুধবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি সুন্দরগঞ্জ বাজারসহ বিভিন্ন হাট-বাজার মনিটরিং করেন। এ সময় তিনি বিভিন্ন পণ্যের দোকার ঘুরে ফিরে দেখেন এবং বিধি না মানার কারণে জরিমানা করেন। অনেক ব্যবসায়ীকে সর্তক করেন। উপজেলা নিবার্হী অফিসারের এই অভিযানকে সাধুবাদ জানিয়ে সাধারণ ক্রেতাগণ সারা বছর বাজার মনিটরিং করার জোর দাবি জানান।

           সুন্দরগঞ্জ বাজার করতে আসা সাধারণ ক্রেতা মোনারুল ইসলাম বলেন, রমজান মাসে কয়েকদিন বাজার মনিটরিং করে কি লাভ। ব্যবসায়ীদের অনিয়ম দুর করতে হলে সারা বছর অভিযান অব্যাহত রাখতে হবে। তা হলে সম্ভাব ব্যবসায়ীদের কারসাজি বন্ধ করা।

হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, ধর্মীয় অনুভূতির আলোকে রমজান মাসে স্বচ্ছতার ভিত্তিত্বে সীমিত লাভ নিয়ে ব্যবসা করা উচিত। অথচ আমাদের বাজারের ব্যবসায়ীরা এই মাসে বেশি পরিমান লাভ নিয়ে সাধারণ ক্রেতাগণকে ঠকিয়ে ব্যবসা করছেন। এই হচ্ছে আমাদের ন্যায়-নীতি এবং ইনসাফ।

উপজেলা নিবার্হী অফিসার বলেন, সারা বছর দাপ্তরিক কাজের চাপের কারণে নিয়মিত বাজার মনিটরিং করা সম্ভাব হয় না। তারপরও অনেক সময় অভিযোগের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করা হয়ে থাকে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth