৩০ ফাল্গুন, ১৪৩২ - ১৪ মার্চ, ২০২৬ - 14 March, 2026

বিজিবির কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্ত থেকে বিপুল পরিমান মাদক জব্দ

2 weeks ago
110


আঞ্চলিক প্রতিনিধি:  

কুড়িগ্রামের নাগেশ্বরী ও লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিভিয়া সফট ক্রিম এবং নেশাজাতীয় মাদক ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে বিজিবি। বুধবার  দুপুর ও গভীর রাতে পৃথক অভিযানে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়ন এগুলো জব্দ করে।

 বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে রামখানা বিওপির একটি টহল দল কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ক্লিনিক মোড় এলাকায় অভিযান চালায়। অন্যদিকে, একই দিন রাত পৌনে ৮টার দিকে হাতীবান্ধা থানার উত্তর ঝাউরানী এলাকায় ঝাউরানী বিওপির আরেকটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহল দল সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯৫০ পিস ভারতীয় নিভিয়া সফট ক্রিম এবং ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ লক্ষ ২৪ হাজার ৫০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত হরে জানান, “সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth