২ ভাদ্র, ১৪৩৩ - ১৭ আগস্ট, ২০২৬ - 17 August, 2026

পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

277
2026-03-03 03:08:22

news-picture

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ড্রিম লান্ড শিশু পার্কে হতে কালু গাড়ী সড়কের সাইফুলের ইটভাটা এলাকায় রাতের আধারে পরিকল্পিত ভাবে সড়কের রোপন কৃত গাছ গুলো কেটে নিচ্ছে কথিত সমিতির একটি চক্র। প্রকাশ্যেই চুরি করছে এসকল গাছ। স্থানীয়রা প্রভাবশালি এ চক্রকে চিনতে পারলেও ভয়ে ও ঝামেলা এরাতে নিরব রয়েছে। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন সচেতন মহল।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে পলাশবাড়ী পৌর এলাকার কালুগাড়ী/জগরজানী মৌজার সাইফুল মন্ডলের ইটভাটার রাস্তায় ৪/৫টি বড় ইউক্লিপটাস গাছ চুরি করে কে বা কারা কাটছিলো। পলাশবাড়ী থানা পুলিশ সংবাদ পেয়ে এখন ঘটনাস্থলে পৌঁছে চোরদের সন্ধানে  তৎপরতা চলমান রাখেন ও গাছ গুলো জব্দ  পৌরসভাকে হস্তান্তর করা হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিরা জানান, প্রতিনিয়ম চক্রটি নানা কৌশলে সড়কের গাছ গুলো রাতে ও ভোর সময়ে প্রকাশ্যে কেটে নিয়ে গেলেও কেউ এদের উগ্র আচারণে প্রতিবাদ করতে পারে না। সংশ্লিষ্ট প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা না নেওয়ায় সড়কের বড় বড় শতাধিক গাছ বিভিন্ন সময়কালে কর্তন করেছে চিহৃিন্ত এ চক্রটি।

তারা দাবী করেন, পৌর শহরের কালুগাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে ১। ফারুক, ছোট বাবুর ছেলে ২। রতন মিয়া, নুরুল ইসলামের ছেলে ৩।  ফরিদ, ফরিদ সরকারের ছেলে ৪।  রিয়াদ, আজিজ মিয়ার ছেলে ৫। বাবলা, নওশা মিয়ার ছেলে ৬। লিফু এসড়কের গাছ কর্তনের সাথে জড়িত রয়েছে ।

উল্লেখ্য, পৌর শহরের ড্রিম লান্ড শিশু পার্কে হতে কালু গাড়ী সড়কের সাইফুলের ইটভাটা এলাকায় সড়কের গাছ গুলো অবৈধ ভাবে কর্তনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়