১৮ ফাল্গুন, ১৪৩২ - ০২ মার্চ, ২০২৬ - 02 March, 2026

সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের ইফতার মাহফিল

2 hours ago
10


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ মার্চ) বিকেলে উলিপুর শহরে উলিপুর ইমপাওয়ারমেন্ট হাব মিলনায়তনে এমপির সৌজেন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাও. মো. মশিউর রহমান, সাবেক সেক্রেটারি খাইরুজ্জামান সরকারসহ  জেলা ও উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ অংশ নেন।

ইফতারের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, রমজান আত্মসংযম, নৈতিকতা ও তাকওয়ার শিক্ষা দেয়। এ মাসের চেতনা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক ও দর্পণ। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা জাতিকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম-৩ আসনের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ সবসময় স্বাগত। নদীভাঙন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রতিনিধি ও গণমাধ্যমের মধ্যে আস্থা ও সহযোগিতা জোরদার হলে জনস্বার্থের বিষয়গুলো আরও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর এ্যাডভোকেট কামাল কবির লিটন।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth