১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ০১ জুন, ২০২৬ - 01 June, 2026

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

242
2026-04-17 03:16:57

news-picture

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের তকেয়া পাড়া হতে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল নিতাই ইউনিয়নের তকেয়া পাড়ার আব্দুল লতিফের ছেলে জিকরুল ইসলাম (৩০), নিতাই পঞ্চায়েত পাড়ার মৃত বেলাল হোসেনের ছেলে জহুরুল ইসলাম ও  তকেয়া পাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহাগ (২২) ।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মতলুবর রহমানের নেতৃত্বে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের তকেয়া পাড়াস্থ জিকরুল ইসলামের বসত বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৩ জনকে আটক করা হয়। আটককৃত জিকরুল ইসলামের দেহ তল্লাশি করে ১২ পুড়িয়া হেরোইন, ৪ টি গাঁজা সেবনের কলকি ও ১ গজ ফয়েল পেপার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৪ হাজার ৫ শত টাকা। কিশোরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক বৃহস্পতিবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।#

সর্বশেষ

জনপ্রিয়