১১ ভাদ্র, ১৪৩৩ - ২৭ আগস্ট, ২০২৬ - 27 August, 2026

ঈদে যাত্রা ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাহবুবুর রহমান বেলালের আবেদন

321
2026-03-05 03:08:59

news-picture

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে ঢাকা-রংপুর রুটে বিশেষ/অতিরিক্ত ট্রেন চালুর দাবি জানিয়ে  প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)।

বুধবার (০৪ মার্চ) দুপুরে ‌ রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ‌ একটি লিখিত আবেদন ‌ জেলা প্রশাসক মোঃ এনামুল আহসানের হাতে পৌঁছানো হয়।

সংসদ সদস্যের স্বাক্ষরিত এই আবেদনপত্রে উল্লেখ করা হয়, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর রংপুরসহ আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ও অন্যান্য এলাকায় যাতায়াত করেন। এতে ট্রেনের টিকিট সংকট তীব্র আকার ধারণ করে এবং সড়কপথে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে দুর্ভোগ বাড়ে।

বিশেষ করে ঈদের আগে ও পরে কয়েকদিন যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

আবেদনপত্রে আরও বলা হয়, রংপুর বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ঈদকেন্দ্রিক অতিরিক্ত যাত্রী পরিবহনে পর্যাপ্ত ট্রেন সুবিধা নেই। ফলে সাধারণ মানুষের বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় ঈদ উপলক্ষে ঢাকা-রংপুর রুটে বিশেষ ট্রেন চালু অথবা বিদ্যমান ট্রেনের সংখ্যা ও কোচ বৃদ্ধি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

সংসদ সদস্য আবেদনপত্রটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করেন।

এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, “আমরা আবেদনটি হাতে পেয়েছি এবং আজকেই প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর পাঠিয়ে দিয়েছি।”

সংশ্লিষ্ট মহল আশা করছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়