২১ ফাল্গুন, ১৪৩২ - ০৬ মার্চ, ২০২৬ - 06 March, 2026

রংপুরে ডিবি'র অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য আটক

1 hour ago
17


শরিফুল ইসলাম,রংপুর:

অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্যকে রংপুর  ডিবির অভিযানে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে  রংপুর সদর কোতয়ালি থানার হরিদেবপুরে জুয়া বিরোধী অভিযানে  নুরুন্নবী ইসলাম , রবিউল ইসলাম মোজাহিদ আলী ওরফে লাদেন (২৩) কে গ্রেফতার করে ডিবি পুলিশ।

 এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডিভাইস, মোবাইলে অনলাইন এপ্লিকেশন এবং ব্রাউজারে জুয়া খেলার ওয়েবসাইট লগইন অবস্থায় জব্দ করে ডিবি পুলিশ।

রংপুর ডিবি পুলিশের ডিসি সনাতন চক্রবতি বলেন, গ্রেপ্তারকৃত ও পলাতকরা  জেলার কোতোয়ালি থানা সহ বিভিন্ন এলাকায় অনলাইনে জুয়া খেলে এবং ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয় পত্র দিয়ে নগদ বা বিকাশ একাউন্ট খুলে, প্রতারণার মাধ্যমে মোবাইল ব্যাংকিং ও জুয়ার পোর্টাল পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃতদের নামে কোতোয়ালী থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে ৩  নম্বর মামলা করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth