১৩ বৈশাখ, ১৪৩৩ - ২৬ এপ্রিল, ২০২৬ - 26 April, 2026

আমাদের প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান দুইটি ড্রেজার মেশিন ধ্বংস

1 month ago
92


বদরগঞ্জ রংপুর প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে যমুনেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে ডিউটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।বৃহস্পতিবার ১২ মার্চ বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন নাগেরহাটে যমুনেশ্বর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারায় দুইটি বালু উত্তোলন মেশিন ধ্বংস করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার যমুনেশ্বরী নদী থেকে অনুমতি ছাড়াই দুইটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীর তীর ভাঙন ও পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। নদীরক্ষায় উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পেরে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযানকালে অবৈধভাবে স্থাপন করা দুইটি ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয় এবং সতর্ক করা হয়।

এ সময় সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কুতুবপুরের নাগের হাটে যবনেশ্বরী নদীতে অবৈধভাবে নদী থেকে অবৈধ বালু উত্তোলন নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, কুতুপুর ইউনিয়নে কোন ভাল ব্যবসা চলবে না। যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, নদী রক্ষায় ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত রাখতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth