১৩ বৈশাখ, ১৪৩৩ - ২৬ এপ্রিল, ২০২৬ - 26 April, 2026

রংপুরের চাঞ্চল্যকর মাদ্রাসার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে র‌্যাব গ্রেফতার করেছে

1 hour ago
17


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে এক মাদ্রাসার শিশু শিক্ষর্থীকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর। গ্রেফতারকৃত আব্দুল মান্নান(৫৭) ওই মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। তাকে শনিবার জেলার তারাগঞ্জ উপজেলার চৌপথী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন রোববার সন্ধ্যায়।

রংপুর মেট্রোপলিটন পশুরাম থানায় দায়েরকৃত বাদীর মামলার অভিযোগে জানা গেছে, ধর্ষনের শিকার রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন খটখটিয়া তারবিয়াতুল আদফাল একাডেমী ফোরকানিয়া মাদ্রাসার ২য় শ্রেণীর নিয়মিত একজন ছাত্রী। গ্রেফতারকৃত আসামি মোঃ আব্দুল মান্নান (৫৭) একই মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী। প্রতিদিনের মত সকাল ৮টায় গত ১৮ এপ্রিল ওই শিশু শিক্ষার্থী মাদ্রাসায় গেলে গ্রেফতারকৃত আসামি তাকে ক্লাস রুমে একা পেয়ে জোরপূর্বক   ধর্ষণ করে। পরবর্তীতে সে পরিবারের কাছে বিষয়টি জানালে, ভিকটিমের বাবা বাদী হয়ে রংপুর মহানগরীর পরশুরাম থানার একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামি আত্মগোপনে ছিলো। এর পর র‌্যাব-১৩ রংপুরের একটি দল এই মামলার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব গোয়েন্দা তৎপরতায় শনিবার রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন তারাগঞ্জ চৌপথী বাজারস্থ পল্লী চিকিৎসক মোঃ জব্বুর আলী সরকার এর দোকান এর সামনে থেকে গ্রেফতার করে। তার বাড়ি নগরীর পশুরাম থানার খটখটিয়া মধ্যপাড়ায়। বাবা মৃত খান মাহমুদ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth