রংপুর জেলা পুলিশের অভিযানে মাদকসহ আটক-১
নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১০ পিস ইয়াবা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারি আটক হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানার একটি চৌকস টিম থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পীরগঞ্জ থানাধীন ১৪নং চতরা ইউনিয়নের ইকলিমপুর মৌজাস্থ চতরা বাজারের সরকার মার্কেটের নুরে আলম এর কাপড়ের দোকানের সামনে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে মাদকসহ হাতে-নাতে আটক করা হয়।
আটককৃত অভিযুক্ত রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ইকলিমপুর গ্রামের মৃত আলী আকবর সরকারের ছেলে নুরে আলম সরকার (৪৫) কে তল্লাশী করে ১১০ (একশত দশ) পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট যার মূল্য ৩৩ হাজার টাকা যা উদ্ধার ও জব্দ করা হয়।
অতঃপর জব্দকৃত আলামত ও আটক আসামীকে পীরগঞ্জ থানায় এনে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়।