২৮ ফাল্গুন, ১৪৩২ - ১২ মার্চ, ২০২৬ - 12 March, 2026

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে  র‌্যাব-পুলিশের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন

1 hour ago
6


নিজস্ব প্রতিবেদক:

রমজানে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে রংপুরে সাব-কন্ট্রোল রুম স্থাপন করেছে র‌্যাব ও মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতবিার ১২ র্মাচ দুপুরে নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।

এতে উপস্থিত ছিলেন, র‌্যাব-১৩ উপ- অধিনায়ক সাইফুল ইসলাম জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজসহ পুলিশ ও র‌্যাবের   ঊর্ধ্বতন কর্মকর্তা, মোটর মালিক-শ্রমিক নেতারা। সাব-কন্ট্রোল রুমের মাধ্যমে ঈদ-পূর্ববর্তী ও পরবর্তী সময়ে যানবাহন চলাচল, যাত্রীদের নিরাপত্তা ও জরুরি সেবা পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, সেজন্য আমরা কাজ করছি। এই সাব কন্ট্রোল রুম থেকে যাত্রীদের সব ধরনের তথ্য, দিকনির্দেশনা ও সহায়তা দেওয়া হবে। সেই অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারক চক্রের হাত থেকে যাত্রীদের জানমাল রক্ষায় কাজ করবে সাব-কন্ট্রোল রুমটি।’

র‌্যাব-১৩ উপ-অধিনায়ক মেজর  সাইফুল ইসলাম বলেন, ‘অপরাধ দমন ও যাত্রীদের সুরক্ষার জন্য র‌্যাব বদ্ধপরিকর। ইতোমধ্যে গরুর হাট, বাজার, মহাসড়কে র‌্যাব চেকপোস্ট বসিয়ে নাগরিকদের সেবা প্রদান করছে। ঈদের আগে ও পরে এ কার্যক্রম অব্যহত থাকবে।’

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth