ঘোড়াঘাট পৌর উপ-স্বাস্থ্যকেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত
ঘোড়াঘাট, প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত উপ-স্বাস্থ্যকেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত। দেখার কেউ নেই? চিকিৎসক সংকট, জরাজীর্ণ ভবন আর ময়লা-আবর্জনার সুপ্ত মুখ থুবড়ে পড়েছে কয়েক হাজার মানুষের স্বাস্থ্যসেবা। ব্রিটিশ আমলে নির্মিত হলেও এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটিতে কোনো এম বি বি এস ডাক্তার না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা এলাকার জন সাধারণ। ঘোড়াঘাট পৌর সদরের এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে যেন একটি পরিত্যক্ত আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা, আর ভেতরে কুকুর-বেড়ালের অবাধ বিচরণ। স্থানীয়দের অভিযোগ, রাতে এখানে বসে মাদকসেবীদের আন্তানা পরিনিত হয়েছে। অথচ একটি পৌর সদরের উপ-স্বাস্থ্যকেন্দ্রে।
উপ-স্বাস্থ্যকেন্দ্রেটিতে সেবারমান নিশ্চিত করতে অন্তত একজন এমবিবিএস ডাক্তার থাকার কথা, সেখানে দীর্ঘ দিন ধরে কোনো চিকিৎসকের দেখা নেই নেউ কোন রোগি। বর্তমানে জরাজীর্ণ একটি ঘরে একজন মাত্র ফার্মাসিস্ট দিয়ে কোনোমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপ-স্বাস্থ্যকেন্দ্রেটি । নামমাত্র কিছু প্রাথমিক সেবা দেওয়া হলেও গুরুতর বা সাধারণ রোগের জন্য কোনো আধুনিক চিকিৎসা সরঞ্জাম বা ওষুধ এখানে পাওয়া যায় না।
বিগত সরকারের আমলে একাধিক জনপ্রতিনিধি এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও, বাস্তবে তার কোনো প্রতিফলন লক্ষ্য করা যায়নি। পৌর সদরের প্র্রাণকেন্দ্রে অবস্থিত উপ-স্বাস্থ্যকেন্দ্রটি এলাকার প্রায় ৩০ হাজার বাসিন্দার চিকিৎসাসেবার ভরসা এই কেন্দ্রটি অকেজো হয়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নবিত্ত ও অসহায় মানুষ। সামান্য সদ্দির্, কাশি, জ্বরে প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের এখন ৪ থেকে ৫ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। যাতায়াত খরচ আর সময়ের অপচয়ে অনেক সময় গরিব রোগীরা সঠিক সময়ে চিকিৎসা নিতে পারছে না।এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই ধ্বংসসুপ্ত সরিয়ে এখানে ৫০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হোক। যাতে সাধারণ মানুষকে সামান্য চিকিৎসার জন্য মাইলের পর মাইল পাড়ি দিতে না হয়। এ বিষয়ে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের নজরদারির অভাবকে দায়ী করছে এলাকার সচেতন মগল। তরে জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে সংশ্লিষ্টরা।