২৮ ফাল্গুন, ১৪৩২ - ১২ মার্চ, ২০২৬ - 12 March, 2026

খানসামায় ৩৯ হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

1 hour ago
9


মোঃ বুলবুল ইসলাম, খানসামা (দিনাজপুর):

"আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে উপজেলার ৩৯ হাজার ৩৩৬ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে পরিবারপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ঈদ আনন্দকে কিছুটা স্বস্তিদায়ক করে তুলতেই এ সহায়তা প্রদান করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ভিজিএফ কার্ডের সাহায্যে উপকারভোগীদের হাতে এসব চাল পৌঁছে দেওয়া হচ্ছে। গত ১০ মার্চ থেকে শুরু হওয়া এই বিতরণ কার্যক্রম ১৫ মার্চের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। উপকারভোগীরা জানান, এই খাদ্য সহায়তা তাদের ঈদ উদ্‌যাপনকে সহজ ও আনন্দময় করে তুলেছে। এজন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে ভিজিএফ কার্ডধারী উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের এই উদ্যোগ দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth