বিরল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলা নন-জুডিশিয়াল ও জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি রোধকল্পে উপজেলা কমিটির সভা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায় রাখা সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির, চোরাচালান প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, বিএমডিএ বিরল জোনের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, শিক্ষা অফিসার মুর্শিদা বেগম, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ০৫ নং বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন, ০৬ নং ভান্ডারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমূখ। সভায় ফিলিং স্টেশনসমূহে শৃঙ্খলভাবে সরবারাহ, শিশুদের বিভিন্ন রোগাক্রান্ত অবস্থায় রেজিস্টার্ড চিকিৎসকের সরনাপন্ন হওয়াসহ উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে আলোচনা অন্তে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।