১৭ চৈত্র, ১৪৩২ - ৩১ মার্চ, ২০২৬ - 31 March, 2026

তারাগঞ্জ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্নহত্যা

2 hours ago
21


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে গলায় ফাঁস দিয়ে ফুলবাবু (৪৩) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি আত্নহত্যা করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে দিকে নিজের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে তিনি আত্নহত্যা করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সয়ার ইউনিয়নের চ্যাংপাড়া গ্রামে। নিহত ফুলবাবু ওই গ্রামের লাল মিয়ার ছেলে। সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট ঘটনার সত্যতা নিশ্চিত কওে বলেন, বিষয়টি আমি শুনেছি। ফুলবাবু দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয় লোকজন ও পরিবার জানায়, দীর্ঘদিন  ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাঝে মাধ্যেই অস্বাভাবিক আচরণ করতেন। ঘটনার দিন বাড়ির লোকজন বিভিন্ন কাজে গেলে তিনি নিজ ঘরের শয়নকক্ষে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থাণীয়  চিকিৎসাকের কাছে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth