১৮ চৈত্র, ১৪৩২ - ০১ এপ্রিল, ২০২৬ - 01 April, 2026

বিরলে পাট ও আউশ ধান চাষে কৃষি প্রণোদনা বিতরণ

1 hour ago
67


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে পাট ও আউশ ধান চাষে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে পাট ও আউশ ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। প্রতি জন কৃষক এর জমির পরিমান- ৩৩ শতক/এক বিঘা।

বুধবার উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার এর সভাপতিত্বে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, উপসহকারী কৃষি অফিসার এ এস এম হানিফ, রুথমিলা হামিদ ঋতু, চন্দন অধিকারীসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাট চাষে কৃষক সংখ্যা ৩০ জন এর প্রতি জনকে বিতরণকৃত উপকরণ- পাট বীজ-১ কেজি, ডিএপি-৫ কেজি ও এমওপি- ৫ কেজি এবং আউশ ধান এর জন্য কৃষক সংখ্যা ১০৫০ জন এর প্রতি জনকে উপকরণ আউশ ধান বীজ- ৫ কেজি, ডিএপি-১০ কেজি ও এমওপি- ১০ কেজি বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth