২৩ চৈত্র, ১৪৩২ - ০৬ এপ্রিল, ২০২৬ - 06 April, 2026

না ফেরার দেশে চলে গেলেন মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন

2 hours ago
16


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব জয়নাল আবেদীন  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয় স¦জন,বন্ধুবান্ধব,গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কামাল কাছনা শাহিপাড়া এলাকার বাসিন্দা এবং সুপার মার্কেটের ‘মনে রেখো’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন। জয়নাল আবেদীনের মৃত্যুতে রংপুরের ব্যবসায়ীমহলে শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাজার নামাজ গতকাল সোমবার বাদ জোহর কামাল কাছনা বড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে নূরপুর বড় কবরস্থানে দাফন করা হয়। জানাযার পূর্বে তার স্বৃতিচারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন হেলাল, সাধারণ সম্পাদক জয়নুল হক ভুঞা, রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি প্রেসিডেন্ট আলহাজ¦ মোঃ এমদাদুল হোসেন , রংপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন,সাধারণ সম্পাদক ও ২১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর লিটন পারভেজ, মহানগর দোকান মালিক সমিতির সভাপতি শাহ আশরাফুদ্দৌলা আরজু, সহ সভাপতি আলহাজ¦ তানবীর হোসেন আশরাফী, পরিবারের পক্ষে ভাই শামিম হাসান বাবু, বড় সন্তান জীবন। জানাযা পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম । জয়নাল আবেদীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর ও জেলা শাখা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সমিতির পক্ষ থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগর এলাকার সকল মার্কেট ও দোকানপাট বন্ধ রাখা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth