৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২১ মে, ২০২৬ - 21 May, 2026

সরকার চাইলে নদী ভাঙন রোধ করতে পারে: এমপি মোস্তাফিজুর

154
2026-04-14 06:37:37

news-picture

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, নির্বাচিত এমপি হয়ে প্রথম সংসদ অধিবেশনে আমি এ এলাকার নদী ভাঙন রোধকরণ এবং রৌমারী-চিলমারী ব্রীজ নির্মাণের বিষয়ে কথা বলেছি। সরকার চাইলে যতদ্রুত সম্ভব নদী ভাঙন রোধ করতে পারে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতী, চর গেন্দার আলগা ও সোনাপুর নদী ভাঙন এলাকা পরির্দশন শেষে পথ সভায় এসব কথা বলেন তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমি নদী ভাঙন এবং ব্রীজ সম্পর্কে নোট পাঠিয়েছি। এছাড়া সংসদীয় বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির সাহেবের কাছে আমার এলাকার করুণ দুর্দশা সম্পর্কে জানিয়েছি। প্রাথমিক ভাবে জিও ব্যাগ দিয়ে আপাতত নদী ভাঙন রোধকল্পে কাজ চালিয়ে যাবো। সরকার বরাদ্দ দিলে স্থায়ী নদী ভাঙন রোধ সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, রৌমারী সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, উপ-বিভাগী প্রকৌশলী মো. আব্দুল কাদের, উপ-সহকারী প্রকৌশলী আলামিন ইসলাম, উপজেলা জামায়াতের আমির হায়দার আলী প্রমুখ।   

 

সর্বশেষ

জনপ্রিয়