৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২১ মে, ২০২৬ - 21 May, 2026

বিরামপুরের ৪ জন নিহত কুমিল্লায় ট্রাক উল্টে

134
2026-04-15 03:35:12

news-picture

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে মঙ্গলবার ভোরে (১৪ এপ্রিল) চাল বোঝাই ট্রাক খাদে পড়ে ৭ জন নিহতের মধ্যে ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রামে।

জানা যায়, মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে অন্যান্য নিহতদের সাথে বিরামপুর উপজেলার ঐ ৪ শ্রমিকও নিহত হয়েছেন। বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ৪ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। একসাথে চারজন নিহতের ঘটনায় ঐ গ্রামে চলছে শোকের মাতম।

দিনাজপুর থেকে নোয়াখালী গামী চাল বোঝাই একটি ট্রাকের উপর উঠে বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রামের পলাশের ছেলে সুমন (২১), মজিরুলের ছেলে আবু হোসেন (২৯), রাকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৮) ও একই গ্রামের বিষু মিয়া (৩৪) ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করার জন্য ঐ এলাকায় যাচ্ছিলেন।  

সর্বশেষ

জনপ্রিয়