২ বৈশাখ, ১৪৩৩ - ১৫ এপ্রিল, ২০২৬ - 15 April, 2026

কিশোরগঞ্জে গ্রামীণ সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

1 day ago
34


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে গ্রামীণ সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে উপজেলা পরিষদ হতে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলায় প্রাণবন্ত হয়ে উঠে বৈশাখী শোভাযাত্রা। করতালি ও আনন্দে গ্রামীণ লাঠি খেলায় মেতে উঠে শত শত দর্শণার্থী। বৈশাখী শোভাযাত্রা শেষে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীণ খেলাধুলা, ঘোড়ার গাড়ি, পালকিতে বৌ-কনে সাজ্জ্ব, কৃষক-কৃষাণী, জেলেসহ বিভিন্ন গ্রামীণ সাঁজ্ব মুগ্ধ করে।

ঢাক ঢোলের বাজনা, গ্রামীণ ঐতিহ্য ফুটে তুলে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। শোভাযাত্রা শেষে স্কুল মাঠে ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগে মেতে উঠে কয়েক শতাধিক দর্শণার্থী। আনন্দে মেতে উঠে তরুণ তরুণী, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধাসহ সব বয়সী মানুষ। পরে পান্তা ভাত ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ হাফেজ আব্দুল মুনতাকিম, অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth