৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২১ মে, ২০২৬ - 21 May, 2026

রাজারহাটে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

133
2026-04-16 23:34:17

news-picture

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে ।

বুধবার(১৫এপ্রিল) বিকালে কুড়িগ্রাম জেলা যুবদল এবং রাজারহাট উপজেলা যুবদলের যৌথ আয়োজনে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কেন্দ্রীয় ঘোষণার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা ও উদ্বোধক ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রশিদ, রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা আল মিজান মাহিন ও মশিউর রহমান, আসাদুর রহমান শিমু, বিদ্যানন্দ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদুল হক, সদস্য সচিব আমিনুর ইসলামসহ জেলা-উপজেলা পর্যায়ের  নেতাকর্মীগণ।

সর্বশেষ

জনপ্রিয়