৮ বৈশাখ, ১৪৩৩ - ২২ এপ্রিল, ২০২৬ - 22 April, 2026

গঙ্গাচড়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত

4 hours ago
102


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রভিত্তিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার মধ্যে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৫৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত ছিলেন। হাজি দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন অনুপস্থিত ছিলেন। ধনতোলা আর ইউ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন এবং ঠাকুরাদহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪১৫ জনের মধ্যে ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে দাখিল পরীক্ষা গঙ্গাচড়া সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে মোট ৪৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২৯ জন উপস্থিত ছিলেন এবং ৩৭ জন অনুপস্থিত ছিলেন।

এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে মোট ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৬ জন উপস্থিত ছিলেন এবং ২ জন অনুপস্থিত ছিলেন।

সার্বিকভাবে গঙ্গাচড়ার সকল পরীক্ষাকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, পরীক্ষার বাকি দিনগুলোতেও একইভাবে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth