৭ ভাদ্র, ১৪৩৩ - ২২ আগস্ট, ২০২৬ - 22 August, 2026

নীলফামারীতে গণমাধ্যম কর্মীদের সাথে বিজিবির মতবিনিময়

213
2026-05-24 15:48:55

news-picture

নীলফামারী প্রতিনিধি:

সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও অনুপ্রবেশ রোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. সিরাজুল ইসলাম গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

রবিবার দুপুরে (২৪ মে) ব্যাটালিয়ন কার্যালয়স্থ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোরভাবে কাজ করছে বলে জানানো হয়।

লে. কর্ণেল মো. সিরাজুল ইসলাম বলেন, আসছে পবিত্র ঈদ আজহা ঘিরে কোরবানি হওয়া পশুর চামড়া যাতে পাচার না হয় সে জন্য সতর্ক অবস্থায় থাকবে বিজিবি।

সভায় নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম ও সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন বক্তব্য দেন।

সর্বশেষ

জনপ্রিয়