২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ০৮ জুন, ২০২৬ - 08 June, 2026

গঙ্গাচড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

167
2026-05-24 15:50:13

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকাল ১১টায় গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, আব্দুর রাজ্জাক, মোঃ মোজাহিদুজ্জামান, কেশব চন্দ্র বর্মন, জয়নব সুলতানা ও নাসরিন বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি শফিকুল ইসলাম চাঁদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়