১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৫ মে, ২০২৬ - 25 May, 2026

নারী ফুটবলারদের সময় দিলেন প্রধান উপদেষ্টা

আমাদের প্রতিদিন
669
2024-11-03 01:45:57

news-picture
ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

ফুটবলে যত সাফল্য রয়েছে তার প্রায় সবটাই মেয়েদের হাত ধরে। এবার নিয়ে পরপর দুবার দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলার মেয়েরা। কিন্তু সেই মেয়েরাই নানাভাবে অবহেলিত হচ্ছেন। আবাসন সমস্যা থেকে বেতন বকেয়াসহ নানা সমস্যা জর্জরিত চ্যাম্পিয়ন এই মেয়েরা। এবার নারী ফুটবলারদের সব সমস্যার কথা শুনেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি মেয়েদের সমস্যা সমাধান আশ্বাস দিয়ে লিখিত আকারে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন।

মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার দিনই তাদের অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। দেশে ফিরলে মেয়েদের সঙ্গে দেখা করার বার্তাও দিয়েছেন সেদিন। অবশেষে শনিবার সকালে সাফ বাংলাদেশ দলে থাকা ২৩ জন ফুটবলার ও ম্যানেজার মাহমুদা অনন্যা গিয়েছেন প্রধান উপদেষ্টার বাস ভবনে। সেখানেই তাদের সঙ্গে যোগ দিয়েছেন কোচ পিটার বাটলার।

সাফে চ্যাম্পিয়ন হওয়া পুরো দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি জানান, মেয়েদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা নিয়ে।

আসিফ মাহমুদ বলেছেন, ‘আপনারা জানেন, প্রধান উপদেষ্টা সাফজয়ী নারীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা আসলে তিনি সব নারী ফুটবলারদের কথা শুনেছেন। সবার কথা লিখিত আকারে চেয়েছেন। খেলোয়াড়রা লিখিত আকারে জমা দিবেন বলে জানিয়েছেন।

এ সময় প্রধান উপদেষ্টা খেলোয়াড়দের আরও উৎসাহ দিয়েছেন। যাতে মেয়েদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকে।

নারী ফুটবলাররা তাদের সাইন করা জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টাকে। তাদের সব সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সেগুলো সমাধানের জন্য স্যার ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।’

এরপর ক্রীড় উপদেষ্টা বলেন, মেয়েরা আবাসন সমস্যা, ক্যাম্পের সমস্যা, বেতন, অনুশীলন এ সকল বিষয় নিয়ে স্যারের (প্রধান উপদেষ্টা) সঙ্গে খোলামেলা কথা বলেছেন। সবকিছুই লিখিতভাবে তারা জমা দিবেন। আমি সেটা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেবো। আমি জানি যে, তাদের দুই মাসের বেতন বাকি আছে। এতদিন বাফুফে সভাপতি সালাউদ্দিন ছিল। এখন নতুন কমিটি এসেছে। দ্রুত সমাধান হবে বিষয়টি।

সর্বশেষ

জনপ্রিয়