৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১৭ মে, ২০২৬ - 17 May, 2026

তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হচ্ছে নীলফামারীতে

18
2026-05-17 14:46:09

news-picture

নীলফামারী প্রতিনিধি:

তিন দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে নীলফামারীতে শুরু হচ্ছে 'ভূমি সেবা সপ্তাহ ও ভূমিসেবা মেলা ২০২৬'। এ উপলক্ষে রবিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।

ব্রিফিংয়ে জানানো হয়, সপ্তাহব্যাপী এই আয়োজনে অনলাইনে নামজারি, কর প্রদান, লিজমানি প্রদান ও ই-পর্চা গ্রহণের পাশাপাশি গণশুনানি, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, জনসচেতনতা সৃষ্টি, সহজলভ্যতা, স্বচ্ছতা, রাজস্ব বৃদ্ধি এবং অভিযোগ নিষ্পত্তি সপ্তাহের মূল কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও জানান, আগামী মঙ্গলবার (১৯ মে) সকালে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, 'জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ' — এই স্লোগানকে সামনে রেখে এবারের ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, সরকার ভূমিসেবাকে আরও কার্যকর ও জনগণের নাগালের মধ্যে নিয়ে আসতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে, যার সুফল সাধারণ মানুষ পাবে।

সর্বশেষ

জনপ্রিয়