১৫ আষাঢ়, ১৪৩৩ - ৩০ জুন, ২০২৬ - 30 June, 2026

গঙ্গাচড়ায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা উন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

38
2026-06-29 19:20:22

news-picture

নিজস্ব প্রতিবেদক:

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম এর উদ্যোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কমিউনিটি ক্লিনিকসমূহের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এক বিশেষ উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু মো. আলেমুল বাসার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. রেজানুল হাসান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আশিকুর রহমান।

এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাইনুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক হারুন অর রশিদ, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর লিওবার্ট সিসিম এবং স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক স্পেশিয়ালিষ্ট পল্লব রায়সহ উপজেলার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), কমিউনিটি গ্রুপ (সিজি) ওয়ার্কিং গ্রুপ, সিভিএ ওয়ার্কিং দলের সদস্য,সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্নি সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, কমিউনিটি ক্লিনিক গ্রামীণ জনপদের স্বাস্থ্য সেবার প্রাণকেন্দ্র। স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বাস্থ্যকর্মীদের যৌথ প্রচেষ্টায় একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে এই সেবা আরও বেগবান করা সম্ভব।

 সভাপতির বক্তব্যে ডা. আবু মো: আলেমুল বাসার বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে আজকের এই কর্মপরিকল্পনা সভা একটি মাইলফলক। আমরা সবার সহযোগিতা নিয়ে একটি মডেল স্বাস্থ্য সেবা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।

সভায় অন্যান্য বক্তারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকগুলোর গুরুত্ব তুলে ধরেন। ক্লিনিকগুলোর অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিতকরণ এবং সেবা প্রদানের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও সিজি ওয়ার্কিং গ্রুপের সমন্বিত ভূমিকার ওপর জোর দেওয়া হয়। এছাড়া সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায় এবং স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে আগামী দিনের জন্য একটি কার্যকর ও টেকসই স্বাস্থ্য উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়