১১ কার্তিক, ১৪৩৩ - ২৬ অক্টোবর, ২০২৬ - 26 October, 2026

ভোগডাবুরী ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত জেলা প্রশাসকের পরিদর্শন

36
2026-10-26 19:22:34

news-picture

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী):

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুরী ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের পরিদর্শন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় তিনি ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন। এ সময় তাঁকে স্বাগত জানান ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত নারী ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মচারীরা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হুমায়ুন কবির ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ও কর্মপদ্ধতি দেখাশুনার পাশাপাশি সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এবিষয়ে নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির জানান, নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ডোমার উপজেলার ১নং ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ তিনি পরিদর্শন করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়