৩ অগ্রহায়ণ, ১৪৩৩ - ১৭ নভেম্বর, ২০২৬ - 17 November, 2026

প্রধান শিক্ষক,চককরিম আদর্শ  উচ্চ বিদ্যালয়।পীরগঞ্জ, রংপুর।উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

24
2026-11-16 17:07:52

news-picture

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ বাহাদুর রবিদাস ওরফে বাচ্চু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বেগমগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বালাডোবা এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার বাহাদুর রবিদাসের বসতবাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল ‘অফিসার্স চয়েস’ ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাহাদুর রবিদাস ওই এলাকার মৃত হিরালাল রবিদাসের ছেলে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়