১২ শ্রাবণ, ১৪৩৩ - ২৮ জুলাই, ২০২৬ - 28 July, 2026

বিরামপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আমাদের প্রতিদিন
389
2024-11-14 01:56:21

news-picture

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া (হাসপাতাল পাড়া) এলাকায় আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে পুকুরের পানিতে ডুবে সূর্য্য নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। সে ঐ এলাকার মিলন চন্দ্রের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু সূর্য্য বুধবার সকালে বাড়ির বাইরে খেলার সময় পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরা পারভীন শিশুটিকে মৃত: ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে। 

 

 

সর্বশেষ

জনপ্রিয়