২৯ মাঘ, ১৪৩২ - ১১ ফেব্রুয়ারি, ২০২৬ - 11 February, 2026

জুলাই-আগষ্টের গণ অভুত্থানে আহত ও নিহতদের স্মরণ সভা

আমাদের প্রতিদিন
1 year ago
214


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে জুলাই-আগষ্টের গণ অভুত্থানে আহত ও নিহতদের স্মরণে। আজ (৩০ নভেম্বর) শনিবার সকালে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই স্মরণসভা চার দেয়ালের মাঝেই সীমাবদ্ধ ছিল। এতে স্থানীয় কোন গনমাধ্যমকর্মীকেও আমন্ত্রণ জানানো হয়নি। অত্যন্ত সংকীর্ণ পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে রাখেন রংপুর জেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ উন নবী চৌধুরী পলাশ, জামায়তে ইসলামী বাংলাদেশ এর পীরগঞ্জ উপজেলা আমির মওলানা মিজানুর রহমান,সহকারী  কমিশনার (ভুমি) তকী ফয়সাল তালুকদার, পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক মিয়া,শহিদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন, পিতা মকবুল হোসেন, শানের হাট ইউনিয়নের শহিদ সোহাগের মা সালমা বেগম, কুমেদপুর ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের আহত গোলজার হোসেনের পুত্র রিক্সাচালক শাহিনুর হোসেন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth