৩০ ফাল্গুন, ১৪৩২ - ১৫ মার্চ, ২০২৬ - 15 March, 2026

গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ এএসআই  আনিছুর গ্রেফতার: সাময়িক বরখাস্ত করে কারাগারে প্রেরণ

আমাদের প্রতিদিন
1 year ago
428


গোবিন্দগঞ্জ(গাইবান্ধা )প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ পলাশবাড়ী থানায় কর্মরত  এএস আই আনিছুর রহমান (৪০)  নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  গতকাল বুধবার  দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এঘটনায় পুলিশ কর্মকর্তা আনিছুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সে লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে  ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড় থেকে মোটর সাইকেলে করে গাজা নিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এস আই মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ থানার চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময়  পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮)  থামিয়ে তল্লাশির সময় আনিসুর রহমানের কাছ থেকে প্যাকেট ও ব্যাগে রাখা সাড়ে ৯ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। সেই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে  গত মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।  বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 এদিকে গাইবান্ধা  পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বলেন, মাদকসহ গ্রেফতারকৃত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth