১৫ বৈশাখ, ১৪৩৩ - ২৮ এপ্রিল, ২০২৬ - 28 April, 2026

রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের

1 month ago
115


প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম):   

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির সনাতন ধর্মাবলম্বী হিন্দু ছাত্রী(১৫) কে শ্লীলতাহানির অভিযোগে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম নুরুল আমিন। তিনি চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।

গত বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ চাকলা বাজার এলাকায় আরডিআরএস এর  উন্নয়ন সমাজকল্যাণ সংস্থা ভবনে প্রাইভেট পড়ানোর সময় এ ঘটনা ঘটে।

নির্যাতিত ছাত্রী  ও এলাকাবাসীরা জানান, নুরুল আমিন চাকিরপশার ইউনিয়নের তালুক সাকোয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। সে দীর্ঘদিন ধরে ফুলখাঁ চাকলা বাজার সংলগ্ন আরডিআরএস এর  উন্নয়ন সমাজকল্যাণ সংস্থা ভবনে  শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। প্রতিদিনের মতো বুধবার (১১মার্চ) দুপুরে  ভুক্তভোগী শিক্ষার্থী সেখানে পড়তে যায়। ওই সময় সুযোগ বুঝে ভুক্তভোগী ছাত্রীকে একা পেয়ে তাকে স্পর্শকাতর বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির পর ধর্ষণের চেষ্টা করলে ভীতসন্ত্রস্ত ছাত্রী সেখান থেকে বের হয়ে বাড়িতে চলে যায় এবং কান্নাকাটি করতে করতে পুরো বিষয়টি তার মাকে জানায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনার নিন্দা জানান। ছাত্রী বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরদিন তদন্তের সত্যতা পেয়ে  পুলিশ অভিযোগটি মামলা হিসেবে আমলে নেন। মামলা নং ১২, তারিখ: ১২/০৩/২৬ইং। অভিযুক্ত শিক্ষক নুরুল আমিনের সাথে কথা বলার চেষ্টা করা হলেও পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র কাজ্জী বলেন, “নুরুল আমিন আমাদের বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, শনিবার(১৪মার্চ) নির্যাতিত ছাত্রীকে ২২ধারায় আদালতে  জবানবন্দী নেয়া হয়েছে।দ্রুত অভিযুক্ত আসামীকে গ্রেফতার করতে পারবেন বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth