১৫ বৈশাখ, ১৪৩৩ - ২৮ এপ্রিল, ২০২৬ - 28 April, 2026

ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় সংলাপ

1 hour ago
8


আঞ্চলিক প্রতিনিধি:  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন সম্পন্ন শেষে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের আয়োজনে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে অফিসার্স ক্লাবে উদয়াঙ্কুর সেবা সংস্থা এর প্রজেক্ট অফিসার ঝরনা বেগমের সঞ্চালনায় সংলাপে ইমাম, পুরোহিত, হিন্দু-মুসলিম ঐক্য পরিষদ ও সামাজিক সম্প্রীতি কমিটির প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ফুলবাড়ী উপজেলায় সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী সূচকসমূহ অনলাইন জুয়া, মাদকাসক্ত, জেন্ডার বৈষম্য ও নারীর প্রতি সহিংসতা, পারিবারিক কলহ, রাজনৈতিক মত বিরোধ, সম্পত্তি নিয়ে বিরোধ, বয়স্ক বাবা-মায়ের প্রতি ভরণ-পোষণে ছেলে মেয়েদের অনীহা, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার ও অনলাইন হয়রানী বিষয়ে অ্যাক্টিভিস্টা সদস্যরা উপস্থাপন করেন।

সংলাপে পুরোহিত, ইমাম, শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য অতিথিবৃন্দ মতামত ব্যক্ত করেন। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করা দরকার বলে বক্তারা উল্লেখ করেন। সংলাপে প্রধান অতিথি ইউএনও দিলারা আক্তার, সামাজিক সম্প্রীতি ও শান্তি রক্ষায় পারস্পারিক শ্রদ্ধাবোধ চর্চা বৃদ্ধি করা, শান্তি কমিটি গঠনের প্রতি গুরুত্বারোপ,প্রযুক্তির যথাযথ ব্যবহার ভূয়া তথ্য সম্পর্কে সচেতন থাকা, তথ্য যাচাই করা খুবেই প্রয়োজন বলে গুরুত্ব আরোপ করেন। সংলাপে আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth