১৫ বৈশাখ, ১৪৩৩ - ২৮ এপ্রিল, ২০২৬ - 28 April, 2026

সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

1 hour ago
8


হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):    

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাক, থানা অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ, শিক্ষা অফিসার নূর মোহম্মদ, মাহলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছার, জেলা বিএনপির সহসভাপতি ডাক্তার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মো. মোজাহারুল ইসলাম, মো. আব্দুল জব্বার, মো. ইব্রাহিম খলিলুল্লাহ্ মো. মোকলেছার রাহমান মন্ডল, মো. জহুরুল ইসলাম, মো. রেজাউল ইসলাম সরকার, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহবায়ক এ মান্নান আকন্দ, দূর্নীতি দমন পতিরোধ কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম মন্ডল প্রমুখ। সভায় মাদক, বাল্য বিয়ে, চাঁদাবাজী, ছুরি, ছিনতাই, নারী ও শিশু ধর্ষণ, সড়ক দূর্ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth