৪ আশ্বিন, ১৪৩৩ - ১৯ সেপ্টেম্বর, ২০২৬ - 19 September, 2026

রংপুর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মাহিগঞ্জের একরামুল

28
2026-09-19 20:07:39

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন নগরীর মাহিগঞ্জ এলাকার একরামুল হক (৬৫) নামে এক ব্যবসায়ী। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসি ইউতে রাখা হয়েছে। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) নগরীর সাতমাথা এলাকার একটি পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সিটি করপোরেশেনের ময়লার গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।

তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আহত একরামুলের ছেলে বাপ্পী জানান, তার পিতা ১৬ সেপ্টেম্বর বুধবার সাতমাথা থেকে বাড়ি ফেরার সময়   রংপুর সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ি তার পিতাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন। প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে একটি বেসরকারি হাসপাতালের তাকে আইসি ইউতে রাখা হয়েছে। তার পিতার অবস্থার কোন উন্নতি হয়নি বলে জানান তিনি। মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার অফিসার্স ইনচার্জ ( ওসি) জানান, আহত একরামুলের পরিবার থেকে অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুর সিটি করপোরেশনের যান্ত্রিক শাখার প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানান, সময়ের অভাবে এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না হওয়ার কারণে আহত একরামুলের সঙ্গে হাসপাতালে দেখা করা সম্ভব হয়নি। আমরা ঊর্ধ্বতন কর্র্তপক্ষের  সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

 

সর্বশেষ

জনপ্রিয়