২৬ শ্রাবণ, ১৪৩৩ - ১১ আগস্ট, ২০২৬ - 11 August, 2026

কর্মস্থলে অনুপস্থিত থাকায় মহিলা বিষয়ক কর্মকর্তাকে শোকজ

372
2026-04-29 05:23:58

news-picture

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ  (শোকজ) জারি করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপ পরিচালকের কার্যালয় থেকে গত ২৬ এপ্রির এ নোটিশ দেওয়া হয়। জানাগেছে, পীরগঞ্জ উপজেলায় মূল দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তারাগঞ্জ উপজেলায়  অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, গত ২৬ এপ্রিল সকাল ১০ টা ১৯ মিনিট পর্যন্ত তাকে পীরগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যায়নি। একই দিনে একই সময়ে তার অতিরিক্তি দায়িত্বপ্রাপ্ত তারাগঞ্জ মহিলা বিষয়ক কার্যালয়েও তিনি অনুপস্থিত ছিলেন। এর আগেও ২৩ এপ্রিল তিনি উভয় কর্মস্থলে উপস্থিত ছিলেন না বলে দাপ্তরিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে সকল কর্মকর্তা-কর্মচারির কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এছাড়া কর্তৃপক্ষের  অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংশ্লিষ্ট কর্মকর্তা এসব নির্দেশনা লঙঘন করেছেন। উপ পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহনাজ ফারহানা আফরোজের স্বাক্ষরিত শোকাজ নোটিশে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ে কেন তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং কার অনুমতিতে ছিলেন- সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে সনোষজনক লিখিত ব্যাখা প্রদান করতে হবে অভিযুক্ত কর্মকর্তাকে। এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) মল্লিকা পারভীন এর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, এখনো কোন নোটিশ তিনি পাননি। নোটিশ পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে তিনি তার বক্তব্য দিবেন।

সর্বশেষ

জনপ্রিয়