উলিপুরে এসডিজির কার্যক্রম সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এসডিজি স্থানীয়করণ কার্যক্রম বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট ও ইউএনডিপি'র যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
এসডিজি স্থানীয়করণ কার্যক্রমের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের কনসালটেন্ট শফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও এসএম মেহেদী হাসান, উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুণ অর রশিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রেবা বেগম, উলিপুর থানার ওসি সাইদ ইবনে সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার প্রমুখ।
তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ, পরিকল্পনা প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন।
এ সময় বক্তারা বলেন, এসডিজি অর্জনে কমিউনিটির জনগণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, এনজিও এবং সরকারি দপ্তরগুলোর সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।