১৫ বৈশাখ, ১৪৩৩ - ২৮ এপ্রিল, ২০২৬ - 28 April, 2026

রংপুরে হাজিরহাটে ‘বৃক্ষরোপণ  করে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

1 hour ago
28


নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি কর্পোরেশনের হাজিরহাট থানা এলাকায় পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি রক্ষায় দ্বারে দ্বারে ঘুরছে একটি পরিবার। অভিযোগ উঠেছে, স্থানীয় ৩ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মামুনুর রশীদ বাবুর নেতৃত্বে ফিল্মি কায়দায় একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

 আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে এবং পুলিশি ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে গাছ লাগিয়ে একটি অসহায় পরিবারের জমি দখলের পাঁয়তারা করছে।

অনুসন্ধানে জানা যায়, গত ২৮ ডিসেম্বর এবং পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে রোকনুজ্জামান ও তার পরিবারের ভোগদখলীয় জমিতে হামলা চালায় বাবুর লোকজন । তারা জমির সাইনবোর্ড উপড়ে ফেলে এবং সেখানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’র নামে নাটক সাজিয়ে জমিটি জবরদখল করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চক্রের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে।

শুধু জমি দখলই নয়, র‌্যাব-১৩ কার্যালয়ের প্রধান ফটকের সামনের একটি মার্কেটে  চাঁদাবাজির অভিযোগে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীর ভাই রায়হানুজ্জামান প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।

ভুক্তভোগী রোকনুজ্জামান জানান, "আমরা থানায় একাধিক অভিযোগ (নন-এফআইআর নং- ২৫/২৬) দিয়েছি। কিন্তু অপরাধীরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বুক ফুলিয়ে এলাকায় ঘুরছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।"

এ বিষয়ে হাজিরহাট থানা পুলিশ জানায়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আদালতের নির্দেশনা সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth