৬ মাঘ, ১৪৩২ - ১৯ জানুয়ারি, ২০২৬ - 19 January, 2026

গঙ্গাচড়ায় নিশি হত্যা মামলার আরও এক আসামী গ্রেফতার

আমাদের প্রতিদিন
10 months ago
230


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধুকে এসিডদগ্ধ করে হত্যার মামলায় আত্মগোপনে থাকা আসামী

সেকেন্দার আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান এর নির্দেশনায় গঙ্গাচড়া  সদরের মৌলভীবাজার  এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে এসআই উত্তম কুমারসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার পিপিএম।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া ইউনিয়নের দক্ষিণ চেংমারী গ্রামের সেকেন্দার আলীর ছেলে রুবেল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে স্ত্রী নিশি’র দাম্পত্য কলহ চলে আসছিল। এরই জেরে গত ২৬ ডিসেম্বর রাতে স্ত্রী নিশি’র শরীরে রুবেল মিয়া এসিড ছুরে মারলে তার পুরো শরীর ঝলসে যায়। ২৭ ডিসেম্বর সকালে দগ্ধ নিশিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর নিশিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পূণরায় পাঠানো হয়। সেখানে ৪ ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে বাড়িতে নিয়ে আসে স্বামী রুবেল। ৬ জানুয়ারী সোমবার দিবাগত মধ্যরাতে নিশি মারা যায়। এ ঘটনায় নিশি’র মা আমেনা বেগম বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, গ্রেফতার সেকেন্দার আলী নিহত নিশি’র শ্বশুর। তাকে

আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে এ মামলার মূল আসামী নিশি'র স্বামী রুবেল মিয়াকেও গ্রেফতার করা হয়েছে। সে এখন জেল হাজতে রয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth