২৬ মাঘ, ১৪৩২ - ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ - 08 February, 2026

গঙ্গাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
10 months ago
182


ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া  উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গঙ্গাচড়া ইউনিয়নের দোলাপাড়ায় উপজেলা সেক্রেটারি মোঃ  ইউনুছ আলীর বাড়ীর উঠানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময়  ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আনিচুর রহমান,  সহ-সভাপতি মুফতী মাহবুবুর রহমান,  সেক্রেটারী মোঃ ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম,এবং মোজাহিদ কমিটির সভাপতি মাওলানা আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাদ্দিস শরিফুল ইসলাম   ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ  উপজেলা শাখার সভাপতি মোঃ জালালুদ্দিন, সেক্রেটারি মোঃ আবুল হাসান,  সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ রাকিব হাসান উপস্থিত ছিলেন।

বিতরণকালে  ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, মানবতার কল্যাণে সব সময় কাজ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা- কর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth