২৩ ফাল্গুন, ১৪৩২ - ০৮ মার্চ, ২০২৬ - 08 March, 2026

গোবিন্দগঞ্জে স্বুলছাত্র হত্যাকান্ডের গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ

10 months ago
339


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বুলছাত্র সাব্বির হোসেন হত্যা মামলায় গ্রেফতার ৪জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে এই হত্যাকান্ডের কারণ ও এর সাথে আরো কেউ জড়িত  রয়েছে কিনা জানতে পারেনি পুলিশ। তবে গ্রেফতার হওয়া অভিযুক্ত ৪ জনকেই অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন সহ আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন গোবিন্দগঞ্জ সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামের আমজাদ আলী ছেলে ইউনুছ আলী,দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের খাদেম হোসেনের পুত্র করিরুল ইসলাম (৩২), আব্দুস সাত্তারের পুত্র রবিউল ইসলাম (১৮) ও বিশুবাড়ী গ্রামের লালমিয়ার পুত্র আব্দুল আলীম (১৮)। এরমধ্যে কবিরুলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বলেন গ্রেফতার আসামীদের জিজ্ঞাবাদ করা হয়েছে। তবে হত্যার ব্যাপারে তেমন কোন তথ্য উদ্ধার হয়নি। তাদেরকে দুপুরে আদলতে হাজির করা হবে এবং  অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, নিহত সাব্বির গোবিন্দগগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং  বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্র। গত শনিবার বাড়ী থেকে তার প্রতিবেশী ও এক বন্ধু বাড়ি থেকে বেড়ানোর কথা কলে ডেকে নিয়ে যায়। এরপর গত মঙ্গলবার দুপুরে সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের পরিত্যাক্ত কুপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth