২৬ ফাল্গুন, ১৪৩২ - ১০ মার্চ, ২০২৬ - 10 March, 2026

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় অভিমানে পরীক্ষার্থীর আত্মহত্যা

10 months ago
234


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:   

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় রোমানা আফরোজ রিয়া (১৬) নামে এক পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার কাশিপুর কলেজ মোড়  এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত পরীক্ষার্থী উপজেলার কাশিপুর কলেজ মোড় এলাকার আব্দুল রবের মেয়ে। সে গংগাহাট এমএস উচ্চ বিদ্যালয়ের চলতি এসএসসি পরীক্ষার্থী। তার রোল নং ৬১৪১৭২। ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় তার পরীক্ষার কেন্দ্র বলে জানা গেছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় রোমানা আফরোজ রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়ীতে সারাক্ষণ মন খারাপ অবস্থায় রুমে ছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মা মেয়েকে ডাকার জন্য গেলে দরজা বন্ধ পায়। পরে মেয়েকে ডাকলে  কোন সাড়াশব্দ না পাওয়া দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকতে দেখতে পান মেয়ের নিথর দেহ ঝুঁলছে। পরে তার মায়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুঁটে আসে। খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করেছে। আমরা ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth