২০ ফাল্গুন, ১৪৩২ - ০৪ মার্চ, ২০২৬ - 04 March, 2026

ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা!

10 months ago
299


 খানসামা দিনাজপুর প্রতিনিধি:

"দিনাজপুরের খানসামায় রাতের আঁধারে এক চাষির দশ শতাংশ জমির করলা গাছ বিষাক্ত কীটনাশক দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ভুল্লারডাঙ্গা এলাকায় রোস্তম আলীর ক্ষেতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক রোস্তম আলী জানান, রাতের আঁধারে কে বা কাহারা আমার ফসলের জমিতে বিষাক্ত কীটনাশক দিয়ে নষ্ট করেছে। আমরা খুব কষ্ট করে করলা আবাদ করেছি। পরিবারের সহযোগিতায় দশ শতক জমিতে করলা লাগিয়েছি। এভাবে ফসল নষ্ট করে তারা ভাল কাজ করেনি। অনেক ঋণ করে এই ফসল করেছি। সার, বীজ এর যে দাম তার উপর এমন ক্ষতি। আমরা খুব কষ্টে আছি। আমি তার সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ নজমূল হকের কাছে জানতে চাইলে। তিনি বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth