২৯ মাঘ, ১৪৩২ - ১১ ফেব্রুয়ারি, ২০২৬ - 11 February, 2026

পীরগাছায় মাইটিভির  প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

9 months ago
347


পীরগাছা (রংপুর) প্রতিনিধি;

রংপুরের পীরগাছায় মাইটিভির ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব, পীরগাছার কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন মাইটিভির উপজেলা প্রতিনিধি খুরশীদ আলম।

প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুল ইসলাম ডালেজ, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ মোস্তাফিজার রহমান রেজা, পীরগাছা সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোত্তালেব হোসাইন। এসময় সদর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর জব্বার, সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু, এম খোরশেদ আলম, তাজরুল ইসলাম, শাহ জাহান সিরাজ মাসুদসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনবাসীর মুক্তি কামনায় দোয়া পরিচালান করেন পীরগাছা রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা মহি উদ্দিন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth